বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক হিন্দু মন্দির। ১৫৯৩ সালে এই মন্দিরটি তৈরি করেন শ্রী তুলসি নারায়ন ঘোষ এবং শ্রী নব নারায়ন ঘোষ।
এটি আমাদের পুরান ঢাকার ঠাটারীবাজার এবং ওয়ারীর মধ্যবর্তী স্থানে ২৪, জয় কালী মন্দির স্ট্রিট (জয় কালী রোড)-এ অবস্থিত।
এটি এই এলাকার একটি অন্যতম প্রধান ল্যান্ডমার্ক এবং এই মন্দিরের নাম অনুসারেই পুরো রাস্তার নামকরণ করা হয়েছে।
১৯ ই মার্চ ১৯০১ স্বামী বিবেকানন্দ পূর্ববঙ্গের রাজধানী ঢাকা সহ ঐতিহাসিক যেসব তীর্থস্থান ভ্রমণ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল মা জয় কালীর মন্দির।স্বামীজী বৃহত্তর ঢাকায় ১৭ দিন থাকাকালীন সময়ে একাধিকবার এসেছিলেন মা জয় কালীর মুখদর্শনে।
১৯৪৬ সালের দাঙ্গা ও ১৯৪৭ সালের দেশভাগের পূর্বে এই জয়কালী মন্দিরটি যেখানে অবস্থিত সেই ওয়ারীতে বসতি ছিল পেশাজীবী শিক্ষিত হিন্দু সুশীল সমাজের।
🏛 মন্দির (Mandir)
জয় কালী মন্দির
জয় কালী মন্দির পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক সনাতন ধর্মীয় উপাসনালয়। এই মন্দিরের নামানুসারেই সংলগ্ন সড়কটির নাম রাখা হয়েছে 'জয় কালী মন্দির রোড'।মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এখানে মা কালীর নিত্য পূজা ও আরতি অনুষ্ঠিত হয়। দীপাবলি বা শ্যামা পূজার সময় এখানে বিশাল উৎসব ও মেলা বসে, যা দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
বিস্তারিত দেখুনদেশভাগের পর জয়কালী মন্দিরের আশপাশের সকল হিন্দু পরিবারগুলো যখন কলকাতা শহরে চলে গেলেন। ওয়ারী শুরু র দিকে সবচেয়ে পরিপাটি অঞ্চল এখানে যারা বাস করতো তাদের কেউ কবি সাহিত্যিক, অধ্যাপক, কেউবা বিচারপতি অথবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। কবি সুকুমার রায়ের শ্বশুরবাড়ি এই ওয়ারীতে।
বিখ্যাত ওয়ারী ক্লাবের নাম শুনেছেন অনেকেই।ওয়ারীর মতো পরিচ্ছন্ন, ঝকঝকে এলাকা ঢাকায় আর দ্বিতীয়টি ছিল না। বাড়িগুলো ছিল দোতলা, একতলা। প্রায় সব বাড়ি বড় জায়গা জুড়ে ছিল। তৎকালীন সময়ে ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিবর্গ ঢাকায় বেড়াতে আসলে সময় কাটানোর প্রিয় জায়গা ছিল ওয়ারীর জয় কটেজ এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর জয় কটেজে উঠতেন।
আজ থেকে শতবছর আগের জমজমাট ঢাকার কেন্দ্রবিন্দুতে ছিলে এই জয়কালী মন্দির। দুঃখজনক বিষয় হলো ইতিহাসের পাতায় কোথাও গুরুত্ব দিয়ে লেখা নেই পুরনো ঢাকার ওয়ারীর প্রায় ৪০০ বছরের পুরনো জয়কালী মন্দিরের অমূল্য ইতিহাস। অথচ পূর্ববঙ্গের তৎকালীন ঢাকার ইতিহাসের নাম নিলেই অসংখ্য জায়গায় এসেছে জয়কালী মন্দিরের নাম।
