ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায়, কালীপূজার দুদিন পরে। বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘ জীবন কামনা করেন; দিনটিকে যমদ্বিতীয়াও বলা হয়।
প্রচলিত কাহিনি, এই দিনে যমুনা তাঁর ভাই যমকে ফোঁটা দিয়ে খাইয়েছিলেন। তাই ছড়ায় বলা হয়, "যমের দুয়ারে পড়লো কাঁটা"।