শ্রী শ্রী শিব দুর্গা মন্দির শাহজাহানপুর পালবাড়ি(মাষ্টার বাড়ি) তেলিয়াপাড়া,মাধবপুর,হবিগঞ্জ

শ্রী শ্রী শিব দুর্গা মন্দির
শাহজাহানপুর, মাধবপুর, হবিগঞ্জ
Sri Sri Shiva Durga Temple
এই মন্দিরটি প্রস্তাব করার জন্য পার্থিব পাল তীর্থ-কে ধন্যবাদ।
দর্শনের আগে
বিবরণ
ইতিহাস
শ্রী শ্রী শিব দুর্গা মন্দির এর দুর্গা পুজার ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট: 🕉️🔱🌺🪔🪷 হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত শাহজাহানপুর গ্রামের পাল বাড়ির(মাষ্টার বাড়ি)পুর্ব পুরুষ পরলোকগত শ্রী বৈদ্যনাথ পালের ও পরলোকগত শ্রীমতি যজ্ঞেশ্বেরী পালের দুই পুত্র ছিলেন পরলোকগত শ্রী কৃষ্ণ চন্দ্র পাল ও পরলোকগত শ্রী বিষ্ণু চন্দ্র পাল।শ্রী কৃষ্ণ চন্দ্র পাল ছোট বেলায় কঠিন আমাশয়ে আক্রান্ত হন এবং তার শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে। ইত্যবসরে হঠাৎ তাঁর মাতা(শ্রীমতি যজ্ঞেশ্বরী পাল) দেবী দূর্গা দ্বারা স্বপ্নে মায়ের পুজা করার জন্য আদিষ্ট হন। সেই সময় তিনি মায়ের কাছে তাঁর সন্তানের আরোগ্য কামনা করেন ও দেবীর পুজা করার জন্য মনঃস্থির করেন এবং তাঁর সন্তান শ্রী কৃষ্ণ চন্দ্র পাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এবং তিনি শতবর্ষের অধিক বেঁচেছিলেন।সেই থেকে শারদীয় দুর্গোৎসবে মায়ের আদেশে বাড়িতে প্রথমে গোয়াল ঘর থেকে মা দুর্গার ঘট পুজা শুরু হয় । এভাবেই মায়ের ঘট পুজা চলতে থাকে। পরলোকগত শ্রী কৃষ্ণ চন্দ্র পালের চার পুত্র ও দুই কন্যা, তাদের মধ্যে তৃতীয় পুত্র শ্রী রবীন্দ্র চন্দ্র পাল যখন বি.কম পরীক্ষা দেন তখন তার মাতা অর্থাৎ শ্রী কৃষ্ণ চন্দ্র পালের সহধর্মিণী পরলোকগত শ্রীমতি প্রেমদামিয়ী পাল মায়ের কাছে প্রার্থনা করেন যে তাঁর তৃতীয় ছেলে(শ্রী রবীন্দ্র চন্দ্র পাল) বি.কম পরীক্ষায় উত্তির্ন হলে মায়ের প্রতিমা নির্মাণ করে পুজা করবেন। মায়ের আশীর্বাদে শ্রী রবীন্দ্র চন্দ্র পাল বি.কম পরীক্ষায় উত্তির্ন হন এবং মায়ের প্রতিমা নির্মাণ করে পুজা করা হয়। এর পরেও মায়ের প্রতিমা নির্মাণ বন্ধ করে আবার ঘট পুজা শুরু হয়। সেই সময় পরলোকগত শ্রী কৃষ্ণ চন্দ্র পালের দ্বতীয় পুত্র পরলোকগত শ্রী ব্রজেন্দ্র চন্দ্র পালের সহধর্মিণী পরলোকগত শ্রী মায়া রানী পাল অসুস্থ হয়ে পরতেন।তারপর আবার মায়ের প্রতিমা নির্মাণ করে পুজা শুরু হয় এবং এর পর থেকে তিনি(পরলোকগত শ্রী মায়া রানী পাল সেই অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেন। মায়ের প্রতিমা নির্মাণ করে পুজা এরপর থেকে প্রতিবছর চলমান। গোয়াল ঘর থেকে মা দুর্গা কালক্রমে এখন মায়ের মন্দিরে প্রতিবছর পুজিত হন। মা দু্র্গা এই বাড়িতে আনুমানিক ১৪১ বছর ধরে মায়ের আশীর্বাদে পাল বাড়ির বংশানুক্রমে পুজিত হচ্ছেন।মায়ের মন্দিরের পাশে শিব মন্দির রয়েছে। এভাবেই মা দূর্গা ও শিব এই বাড়িতে অধিষ্ঠাত্রী ও অধিষ্ঠাতা হিসেবে বিরাজিত। ১৯৭১ সালেও স্বাধীনতা সংগ্রামের সময় মায়ের পুজা বাড়িতে না করা হলেও যেহেতু বাড়ির লোকজন সেই সময় ভারতে অবস্থান করছিলেন সেখানেই মায়ের পুজা করা হয়। বাড়িতে শিবচতুর্দশী,জন্মাষ্টমী,রাধাষ্টমী ও অন্যান্য ধর্মীয় তিথি ও ব্রত, বার্ষিক পুজা হিসেবে মনসা পুজা,দোল পুর্ণিমা পালিত হয়। প্রতিবছর যেনো আমরা সবাই মিলে মায়ের শ্রী রাতুল রাঙা চরণে পুষ্পাঞ্জলী দিতে পারি, আমাদের সবার উপর শিব- শিবাত্মিকার কৃপাশীর্বাদ বর্ষিত হোক।
কীভাবে যাবেন
জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে নোয়াহাটি বা তেলিয়াপাড়া হয়ে
দেবতাগণ
ভ্রমণ তথ্য
ভক্তদের জন্য প্রসাদের সু ব্যাবস্থা আছে
অবস্থান ও মানচিত্র
পালবাড়ি(মাষ্টারবাড়ি), শাহজাহানপুর, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
গ্যালারি
যে উৎসবগুলো এখানে হয়
মতামত
এখনো কোনো উত্তর নেই
এই বিষয়ে প্রশ্ন করুন →এই প্রোফাইলটি ৭০% সম্পূর্ণ
সম্পূর্ণ করতে সাহায্য করুনএই মন্দির সম্পর্কে জানেন?
কয়েকটি তথ্য এখনো কেউ দেননি। প্রতিটি উত্তরে এক সেকেন্ড, যখন খুশি থামতে পারেন।
আনুমানিক কোন সালে প্রতিষ্ঠিত, জানেন?
নিরাপত্তা যাচাই চলছে…
প্রতিটি উত্তর নিশ্চিত হলে সেবা পয়েন্ট পাবেন।
তথ্য সর্বশেষ হালনাগাদ ৫ অক্টো ২০২৬
এই তথ্য কি সঠিক?
স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।
পয়েন্ট দেওয়ার আগে আপনি মন্দিরে বা মন্দিরের ২০০ মিটারের মধ্যে আছেন কিনা নিশ্চিত করতে লোকেশন প্রয়োজন।
নিবেদিত স্বেচ্ছাসেবক আবেদন স্বেচ্ছাসেবক ড্যাশবোর্ড থেকে করা যায়।
দেবতাগণ
পরিচালনা পর্ষদ
যোগাযোগ
খোলার সময়
এখনো খোলার সময় যোগ করা হয়নি।
ভ্রমণ তথ্য
ভক্তদের জন্য প্রসাদের সু ব্যাবস্থা আছে
অবস্থান ও মানচিত্র
পালবাড়ি(মাষ্টারবাড়ি), শাহজাহানপুর, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
হবিগঞ্জ জেলার অন্যান্য মন্দির
সাধারণ প্রশ্ন
শ্রী শ্রী শিব দুর্গা মন্দির কোথায় অবস্থিত?
শ্রী শ্রী শিব দুর্গা মন্দির বাংলাদেশের শাহজাহানপুর, মাধবপুর, হবিগঞ্জ-এ অবস্থিত। জিপিএস স্থানাঙ্ক নথিভুক্ত থাকলে এই পাতায় ঠিকানা, মানচিত্র ও দিকনির্দেশনা পাওয়া যাবে।
শ্রী শ্রী শিব দুর্গা মন্দির সম্পর্কে কী তথ্য পাওয়া যায়?
শ্রী শ্রী শিব দুর্গা মন্দির প্রোফাইলে যাচাই থাকলে ঠিকানা, মানচিত্র, সময়সূচি, ছবি, দেবদেবী, সুবিধা, ইভেন্ট, ইতিহাস, যোগাযোগ ও কমিউনিটি আপডেট থাকতে পারে।
শ্রী শ্রী শিব দুর্গা মন্দির-এ যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে?
মানচিত্র কোঅর্ডিনেট থাকলে MandirBD শাহজাহানপুর, মাধবপুর, হবিগঞ্জ-এর শ্রী শ্রী শিব দুর্গা মন্দির-এর জন্য মানচিত্র ও দিকনির্দেশনা লিংক দেখায়, যাতে যাত্রার পরিকল্পনা সহজ হয়।
শ্রী শ্রী শিব দুর্গা মন্দির তথ্য কীভাবে সংশোধন করব?
মন্দির পাতার সংশোধন বা দাবি অপশন ব্যবহার করুন। জমা দেওয়া আপডেট প্রকাশের আগে স্বেচ্ছাসেবক ও মডারেটররা রিভিউ করেন।

