নরসিংদী জেলার চিনিশপুর গ্রামে হাঁড়িধোয়া নদীর তীরে অবস্থিত একটি অতি প্রাচীন ও জাগ্রত সিদ্ধপীঠ। প্রায় ২৫০ বছরের পুরনো এ মন্দিরটি নাটোরের মহারাজার জ্যেষ্ঠ ভ্রাতা সাধক দ্বিজ রামপ্রসাদ প্রতিষ্ঠা করেন। প্রাচীন এ প্রাঙ্গণে ৪০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক পঞ্চমুণ্ডীর আসন সংলগ্ন বটবৃক্ষ, শিব মন্দির এবং শ্রী শ্রী মা কালীর লীলাধন্য পুকুর রয়েছে। বর্তমানে মন্দিরটির নতুন ভবন নির্মাণাধীন।

শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি
চিনিশপুর ইউনিয়ন, নরসিংদী সদর, নরসিংদী
Sri Sri Chinishpur Kalibari
এই মন্দিরটি যুক্ত করতে সাহায্য করার জন্য লিখন সাহা ও প্রমা পাল-কে ধন্যবাদ।
দর্শনের আগে
বিবরণ
ইতিহাস
যতীন্দ্রমোহন রায়ের 'ঢাকার ইতিহাস' গ্রন্থ অনুসারে, নাটোরের মহারাজ রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা সাধক দ্বিজ রামপ্রসাদ সংসারে বিরাগভাজন হয়ে বৈরাগ্য গ্রহণ করেন এবং দেবী আদেশে চিনিশপুরের জঙ্গলে পঞ্চমুণ্ডী আসন প্রস্তুত করে তপস্যা শুরু করেন। বৈশাখী অমাবস্যায় তিনি সিদ্ধিলাভ করেন এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় দক্ষিণা কালীমূর্তি স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করেন। তাঁর অনুসৃত 'চীনক্রম' সাধন পদ্ধতি থেকে গ্রামটির নাম হয় চিনিশপুর। পরবর্তীকালে নীলকর জেমস ওয়াইজের দেওয়ান রামকৃষ্ণ রায় মন্দিরটির পাকা ঘর নির্মাণ করে দেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিপ্লবীরা এই বটবৃক্ষের নিচে লাঠিখেলা, ছোরাখেলা ও কুস্তির প্রশিক্ষণ নিতেন এবং দেশের জন্য আত্মাহুতির দীক্ষা গ্রহণ করতেন।
কীভাবে যাবেন
নরসিংদী সদরের যেকোনো স্থান থেকে ২.৫ কিমি দূরে রিকশা বা ইজি বাইকে (ভাড়া ৪০-৭০ টাকা) যাওয়া যায়। এছাড়া ভেলানগর বাস স্ট্যান্ড বা জেলখানার মোড় থেকে মাত্র ১ কিমি পশ্চিমে চিনিশপুর কালী মন্দির অবস্থিত।
দেবতাগণ
ভ্রমণ তথ্য
প্রতিদিন দুপুর ১:৩০ টায় মায়ের রাজভোগ নিবেদনের পর আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৈশাখী অমাবস্যার বাৎসরিক মহোৎসবে এবং প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় বিশেষ মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অবস্থান ও মানচিত্র
দিকনির্দেশনা পান ↗চিনিশপুর, চিনিশপুর ইউনিয়ন, নরসিংদী সদর, নরসিংদী
সময়সূচী ও রীতিনীতি
প্রতিদিনের পুজো
প্রতিদিন সকাল ১১ টায় মায়ের পূজা শুরু হয় ।
রাজ ভোগ
দুপুর ১:৩০ এ রাজ ভোগ নিবেদন হয় ।
গ্যালারি
ভিডিও
চিনিশপুর কালী মন্দির | Chinishpur Kali Temple | Explore Guide | নরসিংদী
যে উৎসবগুলো এখানে হয়
কমিটি সদস্য
বিশ্বজিৎ সাহা
সভাপতি
প্রদীপ চন্দ্র দত্ত
সাধারন সম্পাদক
মতামত
এখনো কোনো উত্তর নেই
এই বিষয়ে প্রশ্ন করুন →তথ্য সর্বশেষ হালনাগাদ ১৯ অক্টো ২০২৬
এই তথ্য কি সঠিক?
স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।
পয়েন্ট দেওয়ার আগে আপনি মন্দিরে বা মন্দিরের ২০০ মিটারের মধ্যে আছেন কিনা নিশ্চিত করতে লোকেশন প্রয়োজন।
নিবেদিত স্বেচ্ছাসেবক আবেদন স্বেচ্ছাসেবক ড্যাশবোর্ড থেকে করা যায়।
দেবতাগণ
যোগাযোগ
খোলার সময়
এখনো খোলার সময় যোগ করা হয়নি।
ভ্রমণ তথ্য
প্রতিদিন দুপুর ১:৩০ টায় মায়ের রাজভোগ নিবেদনের পর আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৈশাখী অমাবস্যার বাৎসরিক মহোৎসবে এবং প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় বিশেষ মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অবস্থান ও মানচিত্র
দিকনির্দেশনা পান ↗চিনিশপুর, চিনিশপুর ইউনিয়ন, নরসিংদী সদর, নরসিংদী
এই এলাকার অন্যান্য মন্দির
সাধারণ প্রশ্ন
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি কোথায় অবস্থিত?
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি বাংলাদেশের চিনিশপুর ইউনিয়ন, নরসিংদী সদর, নরসিংদী-এ অবস্থিত। জিপিএস স্থানাঙ্ক নথিভুক্ত থাকলে এই পাতায় ঠিকানা, মানচিত্র ও দিকনির্দেশনা পাওয়া যাবে।
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি সম্পর্কে কী তথ্য পাওয়া যায়?
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি প্রোফাইলে যাচাই থাকলে ঠিকানা, মানচিত্র, সময়সূচি, ছবি, দেবদেবী, সুবিধা, ইভেন্ট, ইতিহাস, যোগাযোগ ও কমিউনিটি আপডেট থাকতে পারে।
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি-এ যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে?
মানচিত্র কোঅর্ডিনেট থাকলে MandirBD চিনিশপুর ইউনিয়ন, নরসিংদী সদর, নরসিংদী-এর শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি-এর জন্য মানচিত্র ও দিকনির্দেশনা লিংক দেখায়, যাতে যাত্রার পরিকল্পনা সহজ হয়।
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি তথ্য কীভাবে সংশোধন করব?
মন্দির পাতার সংশোধন বা দাবি অপশন ব্যবহার করুন। জমা দেওয়া আপডেট প্রকাশের আগে স্বেচ্ছাসেবক ও মডারেটররা রিভিউ করেন।




