শ্রীশ্রী সুধারাম বাউল সেবাশ্রম ঢাকা জেলার ডেমরা থানার কায়েতপাড়া এলাকার বাউলের বাজারে অবস্থিত। এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দির প্রাঙ্গণে দুর্গামন্দির, রাধা-গোবিন্দ মন্দির, নাটমন্দির ও লোকনাথ ব্রহ্মচারীর মন্দির রয়েছে।

শ্রী শ্রীঁ সুধারাম বাউল সেবাশ্রম।, ওয়ার্ড ৭০ (ডেমরা), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
Shri Shri Sudharam Baul Sebashram
এই মন্দিরের তথ্য ও ছবি যোগ করতে সাহায্য করার জন্য সুস্মিতা লগ্নো-কে ধন্যবাদ।
দর্শনের আগে
ওয়ার্ড ৭০ (ডেমরা), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
তথ্য সর্বশেষ হালনাগাদ ২১ নভে ২০২৬
বিবরণ
ইতিহাস
কথিত আছে, প্রায় ৩৯৬ বছর আগে এই স্থানে মহাপুরুষ শ্রীশ্রী সুধারাম বাউলের আবির্ভাব ঘটে। তাঁকে স্মরণ করেই পরবর্তীতে এখানে আশ্রম গড়ে ওঠে।
আশ্রমকে কেন্দ্র করে প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে বাউল মেলার আয়োজন করা হয়। এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে বাউল ভক্ত ও সাধুরা সমবেত হন। ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।
২০১৩ সালে এখানে দুর্গামন্দির নির্মিত হয়। পরবর্তীতে রাধা-গোবিন্দ মন্দির, নাটমন্দির ও লোকনাথ ব্রহ্মচারীর মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আশ্রমের ভেতরে প্রাচীন বটবৃক্ষ ও সুধারাম বাউলের স্মৃতিবিজড়িত কালো পাথর আজও ঐতিহ্যের সাক্ষী হয়ে রয়েছে।
বর্তমানে এই আশ্রম ডেমরা ও আশপাশের প্রায় ৩০ গ্রামের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক মিলনকেন্দ্র।
কীভাবে যাবেন
দেশের যেকোনো স্থান থেকে শ্রীশ্রীঁ সুধারাম বাউল সেবাশ্রমে আসতে নিচের পথগুলো অনুসরণ করতে হবে।
১. ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে:
* প্রথমে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারে আসতে হবে।
* সেখান থেকে রিজার্ভ অটোতে মেলায় যেতে ভাড়া লাগবে প্রায় ৫০ টাকা।
* চাইলে শেয়ার অটোতেও যাওয়া যাবে, জনপ্রতি ভাড়া প্রায় ২০ টাকা।
২. রামপুরা হয়ে:
* রামপুরা হয়ে আসলে আতিক মার্কেট অথবা রাজাখালি বাসস্ট্যান্ডে নামতে হবে।
* সেখান থেকে অটোরিকশায় মেলায় যেতে ভাড়া লাগবে প্রায় ১০ টাকা।
* চাইলে হেঁটেও যাওয়া যাবে। হেঁটে যেতে সময় লাগবে প্রায় ১০ মিনিট।
বি.দ্র.: উল্লেখিত ভাড়াগুলো আনুমানিক; সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
ভ্রমণ তথ্য
অবস্থান ও মানচিত্র
বাউলের বাজার, বাউলের বাজার, কায়েতপাড়া।, ওয়ার্ড ৭০ (ডেমরা), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
এই মন্দিরের কোনো অনুষ্ঠানের খবর জানেন?
এই মন্দিরের অনুষ্ঠানের খবর জানাতে সাইন ইন করুন।
কাছের রেস্তোরাঁ
এই মন্দিরের কাছেই নিরামিষ খাবারের জায়গা।

ক্যাফে জগন্নাথ

বৃন্দা'স কিচেন ধানমন্ডি

JPS ভেজ কিচেন

অনুরাধা মহাপ্রসাদ ভোজনালয়

গৌরাঙ্গ’স ভেজ ডাইন

অন্নকুটির নিরামিষ রেস্টুরেন্ট
আমাদের তালিকায় নেই এমন নিরামিষ রেস্তোরাঁ জানেন?
এক মিনিটেই যোগ করুন। অ্যাকাউন্ট লাগবে না।
গ্যালারি
মতামত
এখনো কোনো উত্তর নেই
এই বিষয়ে প্রশ্ন করুন →এই প্রোফাইলটি ৫০% সম্পূর্ণ
সম্পূর্ণ করতে সাহায্য করুনতথ্য শেষ যাচাই ২১ নভে ২০২৬
তথ্য সর্বশেষ হালনাগাদ ২১ নভে ২০২৬
এই তথ্য কি সঠিক?
স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।
পয়েন্ট দেওয়ার আগে আপনি মন্দিরে বা মন্দিরের ২০০ মিটারের মধ্যে আছেন কিনা নিশ্চিত করতে লোকেশন প্রয়োজন।
নিবেদিত স্বেচ্ছাসেবক আবেদন স্বেচ্ছাসেবক ড্যাশবোর্ড থেকে করা যায়।
খোলার সময়
এখনো খোলার সময় যোগ করা হয়নি।
অ্যাপে এই মন্দির
মন্দিরটি সঙ্গে রাখুন, এক ছোঁয়ায় আবার খুঁজে পান।
- সেভ করুন, গেলে চেক-ইন করুন
- আরতি আর প্রসাদের সময় এক নজরে
- দৈনিক পঞ্জিকা ও উৎসবের বার্তা
ভ্রমণ তথ্য
অবস্থান ও মানচিত্র
বাউলের বাজার, বাউলের বাজার, কায়েতপাড়া।, ওয়ার্ড ৭০ (ডেমরা), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ঢাকা দক্ষিণ-এর অন্যান্য মন্দির
সাধারণ প্রশ্ন
শ্রী শ্রীঁ সুধারাম বাউল সেবাশ্রম। কোথায়?
শ্রী শ্রীঁ সুধারাম বাউল সেবাশ্রম।-এর ঠিকানা: বাউলের বাজার, বাউলের বাজার, কায়েতপাড়া।, ওয়ার্ড ৭০ (ডেমরা), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
শ্রী শ্রীঁ সুধারাম বাউল সেবাশ্রম।-এর কাছে পরিচিত জায়গা কোনটি?
সবচেয়ে কাছের পরিচিত জায়গা: বাউলের বাজার মেলা (বাউল এর মাঠ)।।








