মূল বিষয়বস্তুতে যান
গীতা মন্দির (কৃষ্ণ মন্দির), ওয়ার্ড ৫ (সবুজবাগ), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
যাচাইকৃত
4

গীতা মন্দির (কৃষ্ণ মন্দির), ওয়ার্ড ৫ (সবুজবাগ), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

এই মন্দিরের তথ্য ও ছবি যোগ করতে সাহায্য করার জন্য সুস্মিতা লগ্ন-কে ধন্যবাদ।

১৪বার দেখা হয়েছে

ছবি: Susmita Logno

দিকনির্দেশনা

দর্শনের আগে

ওয়ার্ড ৫ (সবুজবাগ), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

তথ্য সর্বশেষ হালনাগাদ ৭ নভে ২০২৬

বিবরণ

শ্রীশ্রী গীতা মন্দির মূলত শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ, ঢাকা-এর বৃহত্তর মায়াকানন শাখা, যা আহম্মদবাগ ২য় লেন, বাসাবো, সবুজবাগে অবস্থিত।

এই মন্দিরে নিয়মিত শ্রীকৃষ্ণের পূজাসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও পূজার্চনার আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জন্মাষ্টমী, কালীপূজা ও সরস্বতীপূজা।এছাড়াও মন্দিরে নিয়মিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেমন—

  • প্রতি বৃহস্পতিবার: সাপ্তাহিক গীতা পাঠ ও সংঘ।

  • প্রতি শনিবার: শনি পূজা ও সত্যনারায়ণ পূজা।

  • প্রতি মাসে: মাসিক কালীপূজা।

  • বিশেষ ধর্মীয় ও বাৎসরিক অনুষ্ঠান

বিশেষ ধর্মীয় ও বাৎসরিক অনুষ্ঠান
পুষ্প গীতা যজ্ঞ: মন্দিরে বিশেষ আয়োজন হিসেবে পুষ্প গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান: মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ডিসেম্বর মাসে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ধর্মীয় চর্চা, গীতাপাঠ ও বিভিন্ন পূজা-পার্বণের মধ্য দিয়ে মন্দিরটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে।

কীভাবে যাবেন

বাসাবো বৌদ্ধমন্দির থেকে রিকশায় আহম্মেদবাগ ২য় লেন যাওয়া যায়

দেবতাগণ

ভ্রমণ তথ্য

প্রবেশ মূল্যফ্রি
পার্কিংনেই
ফটো অনুমতিহ্যাঁ
জুতা রাখার ব্যবস্থা
হুইলচেয়ার সুবিধা
যাওয়ার সেরা সময়প্রতি বৃহস্পতিবার, শনিবার ও মাসিক কালিপূজায় সন্ধ্যায়
প্রসাদ

প্রতি বৃহস্পতিবার: সাপ্তাহিক গীতা পাঠ সংঘ শেষে উপস্থিত ভক্তদের মধ্যে ফল প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ সংঘ আয়োজন: কোনো ভক্ত বা ব্যক্তি নিজ উদ্যোগে সংঘের আয়োজন করলে তাঁর ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী মন্দিরে আগত ভক্তদের মধ্যে খিচুড়ি অথবা অন্ন প্রসাদের ব্যবস্থা করে থাকেন।মাসিক কালীপূজা: প্রতি মাসের কালীপূজা উপলক্ষে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়।

অবস্থান ও মানচিত্র

দিকনির্দেশনা পান ↗

১৩৫/৫/৭, আহম্মদবাগ ২য় লেন, আহম্মদবাগ ২য় লেন, বাসাবো বৌদ্ধমন্দির, সবুজবাগ, ওয়ার্ড ৫ (সবুজবাগ), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

এলাকাওয়ার্ড ৫ (সবুজবাগ), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
পাড়া/মহল্লাআহম্মদবাগ ২য় লেন, বাসাবো বৌদ্ধমন্দির, সবুজবাগ
রাস্তাআহম্মদবাগ ২য় লেন
কাছের স্থানধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার (বাসাবো)
পোস্ট কোড1214

সময়সূচী ও রীতিনীতি

সাপ্তাহিক গীতা পাঠ ও সংঘ

প্রতি বৃহস্পতিবার

শনি পূজা ও সত্যনারায়ণ পূজা

প্রতি শনিবার

এই মন্দিরের কোনো অনুষ্ঠানের খবর জানেন?

এই মন্দিরের অনুষ্ঠানের খবর জানাতে সাইন ইন করুন।

সাইন ইন করে জানান

মতামত

এখনো কোনো উত্তর নেই

এই বিষয়ে প্রশ্ন করুন →

এই প্রোফাইলটি ৭০% সম্পূর্ণ

সম্পূর্ণ করতে সাহায্য করুন

তথ্য শেষ যাচাই ৭ নভে ২০২৬

তথ্য সর্বশেষ হালনাগাদ ৭ নভে ২০২৬

এই তথ্য কি সঠিক?

স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন

আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।

আবেদন করুন
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন

নিবেদিত স্বেচ্ছাসেবক আবেদন স্বেচ্ছাসেবক ড্যাশবোর্ড থেকে করা যায়।

খোলার সময়

এখনো খোলার সময় যোগ করা হয়নি।

অ্যাপে এই মন্দির

মন্দিরটি সঙ্গে রাখুন, এক ছোঁয়ায় আবার খুঁজে পান।

  • সেভ করুন, গেলে চেক-ইন করুন
  • আরতি আর প্রসাদের সময় এক নজরে
  • দৈনিক পঞ্জিকা ও উৎসবের বার্তা
ডাউনলোড করুনGoogle Play

সাধারণ প্রশ্ন

গীতা মন্দির (কৃষ্ণ মন্দির) কোথায়?

গীতা মন্দির (কৃষ্ণ মন্দির)-এর ঠিকানা: ১৩৫/৫/৭, আহম্মদবাগ ২য় লেন, আহম্মদবাগ ২য় লেন, বাসাবো বৌদ্ধমন্দির, সবুজবাগ, ওয়ার্ড ৫ (সবুজবাগ), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

গীতা মন্দির (কৃষ্ণ মন্দির)-এর কাছে পরিচিত জায়গা কোনটি?

সবচেয়ে কাছের পরিচিত জায়গা: ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার (বাসাবো)।

গীতা মন্দির (কৃষ্ণ মন্দির)-এ কোন দেবদেবীর পূজা হয়?

এখানে পূজিত দেবদেবী: শ্রী কৃষ্ণ।