মূল বিষয়বস্তুতে যান
খোকসা কালীবাড়ি, খোকসা ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া
3

খোকসা কালীবাড়ি, খোকসা ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া

Khoksa Kalibari

অন্য নামে পরিচিত: খোকসা কালী মন্দির

এই মন্দিরের তথ্য ও ছবি যোগ করতে সাহায্য করার জন্য পলাশ-কে ধন্যবাদ।

প্রতিষ্ঠিত1476৮বার দেখা হয়েছে
দিকনির্দেশনা

দর্শনের আগে

খোকসা ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া

তথ্য সর্বশেষ হালনাগাদ ১৬ নভে ২০২৬

বিবরণ

কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও দর্শনীয় স্থান।

কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভার কালীবাড়ি মহল্লায়, খোকসা বাজারসংলগ্ন গড়াই নদীর তীরে অবস্থিত এই মন্দির। এটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পরিচিত ধর্মীয় স্থান। মন্দিরটির বিশেষ আকর্ষণ হলো এর ঐতিহ্যবাহী কালীপূজা। মাঘী অমাবস্যা উপলক্ষে এখানে বিশেষ পূজা ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন হয়ে থাকে।

যাঁরা ধর্মীয় স্থান, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে ভালোবাসেন, তাঁদের জন্য খোকসা কালীবাড়ি একটি আগ্রহের জায়গা হতে পারে।

ইতিহাস

কুষ্টিয়ার জেলা ঐতিহ্যবাহী খোকসার কালী পূজা মন্দির:

প্রতিবছর গভীর রাতে মহিষ ও পাঠা বলীর মধ্যদিয়ে সাড়ে পাঁচ’শ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা শুরু হয়। উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে সার্বজনীন এই উৎসবকে ঘিরে হয়ে থাকে অনেক আয়োজন। হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র খোকসার এই বার্ষিক কালী পূজা ও মেলাকে সামনে রেখে স্থানীয় সব শ্রেনী পেশার মানুষদের অন্যরকম এক আমেজের সৃষ্টি হয়। পৌষের অমাবশ্যা থেকে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাড়ে সাত হাত লম্বা বিশাল দেহের কালী প্রতিমা তৈরার কাজ শুরু হয়। দেশ বিদেশ থেকে আগত র্পূনার্থী ও ভক্তদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহন করে থাকে পূজা কমিটি।

কালের স্বাক্ষী কালীবাড়ি :

মধ্যবয়সী এক জোরা বট পাকুর গাছ বেষ্টিত একটি মন্দির। এটাই প্রাত্যাহিক পূজা মন্দির। এখানে রাখা আছে নলডাঙ্গার রাজা ইন্দু ভুষণ দেব রায় কর্তৃক গড়াই নদী থেকে প্রাপ্ত কৃষ্ণবর্ণের প্রস্তর খন্ড। এটি বৌদ্ধ আমলের নিদর্শন। এ প্রস্তর খন্ডের গঠন অনেকটা চার পায়া চৌকির মতো। কৃষ্ণবর্ণের প্রস্তর খন্ডটিকে সারা বছরই পূজা করা হয়। ২৭ ইঞ্চি লম্বা, ৪ ফুট চওড়া পিতলের পাত দিয়ে তৈরী শিব ঠাকুর পূজার পাট আসন উল্ল্লেখযোগ্য। আগের পূজা মন্দিরটি প্রমত্তা গড়াই নদীতে বিলীন হয়ে যাওয়া ১৩৪১ বাংলা সালে পূজা মন্দিরটি বর্তমান স্থানে সরিয়ে আনা হয়। বার্ষিক পূজা মন্দিরে প্রতি বছর মাঘি আমাবশ্যার তিথিতে সাড়ে সাত হাত লম্বা কালী মূর্তিসহ সাড়ে বার হাত দীর্ঘ মাটি ও খড় দিয়ে তৈরী কালীমূর্তি বার্ষিক পূজান্তে বিসর্জন দেয়া হয়ে থাকে। প্রতি বছর একই তিথিতে প্রচলিত নিয়মে এ পূজা হয়ে আসছে। মাঘি আমাবশ্যার এক মাস আগে কদম কঠের কাঠমো তৈরী করা হয়। এ কাঠামেই খড় ও মাটি দিয়ে তৈরী মূর্তিতে বার্ষিক পূজা হয়ে থাকে। জমিদার আমলে এখানে মাসাধিক কাল ব্যপী মেলা চলতো বর্তমানে নিম্ন এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় ব্যাপী মেলা জমজমাট থাকছে।

মহিষ ও পাঠা বলির সূচনা :

খোকসার কালীপূজা শুরুর মহেন্দ্রক্ষণেই মহিষ ও পাঠা বলির প্রথা চালু হয়। আগে বলির সংখ্যা ছিল অনির্ধারিত। বার্ষিক পূজার দিনে প্রথম প্রহরে চন্ডি পাঠান্তে একটি পাঠা বলি হতো। দিনেরে শেষ প্রহরে দেবিকে আসনে তোলার পর নাড়াইলের জমিদার রতন বাবুদের পাঁচ শরিকের জন্য পাঁচটা পাঠা বলি অতঃপর নলডাঙ্গার রাজা প্রেরিত মহিষ বলি হত। এরপর শিলাইদহের জমিদারী ষ্টেট এর সন্মানে জোড়া পাঠা বলি হত। মাঘি সপ্তমীর পূজা ও মেলা পর্যন্ত চলতো ভক্তদের মানষার জন্য আনা পাঠা বলি। ক্রোধের পথিক মহিষ ও পাঠা বলীর এ প্রথা সেই রাজা জমিদারী আমলের আদলেই প্রচলিত রয়েছে। নতুন যুগ উপযোগী পরিকল্পনা রাজা ও জমিদার প্রথা উচ্ছেদের পর খোকসা কালীপূজা ও মেলার প্রসার বহুলাংশে হ্রাস পেয়েছে। প্রমত্তা গড়াই নদীর অব্যহত ভাঙনে নবাবী আমলে স্থাপিত মন্দিরটি ১৩৪০ বাংলা সালে নদীগর্ভে বিলীন হওয়ার পরের বছর ১৩৪১ বঙ্গাব্দে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টায় কালী মন্দিরটি নতুন করে তৈরী করা হয়।

কালীপূজার সূচনা :

খোকসার কালীপূজার প্রচলন কখন থেকে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস নেই। যা আছে তা শুধুই অনুমানভিত্তিক। তবে বর্তমানে পূজারী শ্রী কালা কৃষ্ণ ভট্রাচার্যের সপ্তদশ ঊর্ধ্বতন পুরুষ রামাদেব তর্কলংকার এ পূজার প্রথম পূজারী ছিলেন বলে প্রচলিত আছে। আর এ থেকে অনুমান করা হয় খোকসার কালীপূজার বয়স সাড়ে পাঁচ শতাধীক বছর। কিংবদন্তী ও প্রচলিত লোক বিশ্বাসের আলোকে খোকসার কালী জনৈক তান্ত্রিক সাধক দ্বারা প্রতিষ্ঠিত। আত্মপ্রচার বিমূখ তান্ত্রিক সাধু গড়াই নদীর তীরে খোকসা নামক এক জাতীয় গাছে বেষ্টিত জন মনুষ্যহীন জঙ্গালাকীন স্থানে এ কালীপূজা আরম্ভ করেন। জনৈক জমিদার পুত্রকে সর্প দংশন করলে সংজ্ঞাহীন জমিদার জুবাকে চিকিৎসার জন্য এই সাধকের কাছে নেওয়া হয়। রোগীকে কালীর পদতলে শুইয়ে দিয়ে সাধনার মাধ্যমে জমিদার জুবাকে সুস্থ্য করে তোলেন সাধু। খবর পেয়ে জমিদার কালীর প্রতি ভক্তি আল্পুত করে ও তান্ত্রিক সাধুর নির্দেশে সাড়ে সাত হাত দীর্ঘ কালী মূর্তি নির্মাণ করে মাঘি অমাবশ্যার তিথিতে এখানে প্রথম কালীপূজা আরাম্ভ করেন। আর সেই থেকে খোকসার কালীপূজার সূত্রপাত। মহিষ বলির শেষে পাংশার জমিদার ভৈয়বনাথ ও শিলাইদাহের জমিদার ঠাকুর সম্মানে জোড়ো পাঠা বলি হতো। সেই স্রোত ধারায় এখানো এখানে ভেড়া, পাঠা ও পরে মহিষ বলির শেষে দেশ ও বিদেশ থেকে আগত ভক্তদের মানসার পাঠা বলি হয়ে থাকে।

কালীপূজা ও মেলার সাড়ম্বর বৃদ্ধি :

বর্তমানে পূজারীয় পূর্বপুরুষ বিখ্যাত জনৈক পন্ডিতকে একদিন ভিষানাকৃতির একটি মহিষ আক্রমন করলে উক্ত পন্ডিত হাতে থাকা চন্ডিগ্রস্থ ছুরে মেরে মহিষটি বধ করেন। এ ঘটনা নলডাঙ্গার রাজার কর্নগোচর হওয়ার পর আলৌকিক ক্ষমতা সম্পন্ন এ ব্রাহ্মন পরিবারের চার শরিকের জন্য ১৪শ বিঘা এবং এ কালীপূজার সঙ্গে সম্পৃক্ত কাঠামো তৈরীর মিস্ত্রি, ধোপা, নাপিত, মালাকার, ভুঁইমালী, ঢাকী ও পরিস্কার-পরিচ্ছন্নকারীকে চাকরানা হিসেবে ১২ বিঘা করে জমি নিস্কর ভোগের সুযোগসহ বার্ষিক পূজার সাত দিন দপাম্বিতা খরচ নির্বাহের জন্য ১৬ বিঘা জমি দান করেন। কালীপূজা মেলা স্থানান্তর করে ব্যাপক সংস্কার কর্মসূচী গৃহীত হয়। অর্থাভাবে সব পরিকল্পনাই স্বপ্নে পরিণত হয়েছে। কালীপূজা মেলা স্থানান্তর করে ব্যাপক সংস্কার কর্মসূচী গৃহীত হয়। বর্তমান পূজা কমিটিসহ এলাকার সুধিজনেরা দায়িত্ব গ্রহণের পর ২৮ অগ্রাহায়ন ১৩৮৯ বঙ্গাব্দের আমাবশ্যার তিথিতে বার্ষিক পূজা মন্দিরটি পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপনসহ সংস্কৃতি চতুম্পট ভবন নির্মানের মাধ্যমে কাব্য, ব্যাকারণ, ন্যায় ও স্মৃতি বিষয়ে শীক্ষাদান ধর্মীয় পাঠাগার, প্রাত্যহিক ও বার্ষিক পূজার সময়ে আগত ভক্তদের জন্য সেবায়েত ভবন ও কালীবাড়ীর সীমানা প্রাচীর নির্মানের ব্যাপক কর্মসূচী গৃহীত হলেও নানাবিধ সমস্যা বিদ্যামান থাকায় শুধুমাত্র বার্ষিক পূজা মন্দির, সংস্কৃতি চতুষ্পাট ভবন ও দর্শনার্থীদের বিশ্রামগার তৈরীর কাজ সম্পন্ন হয়েছে।

কীভাবে যাবেন

১. বাসে যাওয়ার উপায় -
কুষ্টিয়া থেকে: কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল বা চৌড়হাস মোড় থেকে খোকসাগামী বাসে উঠবেন। -

রাজবাড়ী থেকে: খোকসাগামী বাসে খোকসা বাসস্ট্যান্ডে নামবেন। - বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা, ভ্যান অথবা হেঁটে মন্দিরে যেতে পারবেন।

২. ট্রেনে যাওয়ার উপায় - দর্শনা–গোয়ালন্দ রেলপথে চলাচলকারী ট্রেনে খোকসা রেলস্টেশনে নামতে পারবেন।

- স্টেশন থেকে স্থানীয় অটোরিকশা বা ভ্যানে মন্দিরে যেতে পারবেন।

দেবতাগণ

ভ্রমণ তথ্য

প্রবেশ মূল্যফ্রি
পার্কিংআছে
শৌচাগারআছে
খাবার জলআছে
থাকার ব্যবস্থানেই
ফটো অনুমতিহ্যাঁ
জুতা রাখার ব্যবস্থা
হুইলচেয়ার সুবিধা
যাওয়ার সেরা সময়সকাল ৮টা–১১টা - শান্ত পরিবেশে মন্দির দর্শন। - পূজা ও প্রার্থনা করার সুযোগ। - সুন্দরভাবে ছবি তোলা। বিকেল ৩টা–৫টা - মন্দিরের পরিবেশ উপভোগ। - গড়াই নদীর পাড় ঘুরে দেখা। - বিকেলের আলোতে ছবি তোলা। মাঘ মাসের অমাবস্যার সময় - বার্ষিক কালীপূজা। - ঐতিহ্যবাহী মেলা। - বিশেষ পূজা ও উৎসবের পরিবেশ। প্রথমবার ঘুরতে গেলে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে যান। পূজার পরিবেশ, মন্দিরের স্থাপত্য এবং আশপাশের গড়াই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
প্রসাদ

সন্ধ্যার আরতির পর।

অবস্থান ও মানচিত্র

দিকনির্দেশনা পান ↗

কালীবাড়ি মহল্লা, ৪ নং ওয়ার্ড, খোকসা পৌরসভা, খোকসা, কুষ্টিয়া।, খোকসা ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া

এলাকাখোকসা ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া
পাড়া/মহল্লাকালীবাড়ি মহল্লা, ৪ নং ওয়ার্ড, খোকসা পৌরসভা, খোকসা, কুষ্টিয়া।
কাছের স্থানখোকসা বাসস্ট্যান্ড থেকে কয়েকশ গজ দূরে, খোকসা বাজারসংলগ্ন গড়াই নদীর তীরে, কালীবাড়ি মহল্লা, খোকসা, কুষ্টিয়া।
পোস্ট কোড7021
প্লাস কোডR73H+RCC, Khoksha

এই মন্দিরের কোনো অনুষ্ঠানের খবর জানেন?

এই মন্দিরের অনুষ্ঠানের খবর জানাতে সাইন ইন করুন।

সাইন ইন করে জানান

মতামত

এখনো কোনো উত্তর নেই

এই বিষয়ে প্রশ্ন করুন →

এই প্রোফাইলটি ৯০% সম্পূর্ণ

সম্পূর্ণ করতে সাহায্য করুন

তথ্য সর্বশেষ হালনাগাদ ১৬ নভে ২০২৬

এই তথ্য কি সঠিক?

স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন

আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।

আবেদন করুন
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন

নিবেদিত স্বেচ্ছাসেবক আবেদন স্বেচ্ছাসেবক ড্যাশবোর্ড থেকে করা যায়।

যোগাযোগ

ফোন01717861992

খোলার সময়

এখনো খোলার সময় যোগ করা হয়নি।

অ্যাপে এই মন্দির

মন্দিরটি সঙ্গে রাখুন, এক ছোঁয়ায় আবার খুঁজে পান।

  • সেভ করুন, গেলে চেক-ইন করুন
  • আরতি আর প্রসাদের সময় এক নজরে
  • দৈনিক পঞ্জিকা ও উৎসবের বার্তা
ডাউনলোড করুনGoogle Play

সাধারণ প্রশ্ন

খোকসা কালীবাড়ি কোথায়?

খোকসা কালীবাড়ি-এর ঠিকানা: কালীবাড়ি মহল্লা, ৪ নং ওয়ার্ড, খোকসা পৌরসভা, খোকসা, কুষ্টিয়া।, খোকসা ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া।

খোকসা কালীবাড়ি-এর কাছে পরিচিত জায়গা কোনটি?

সবচেয়ে কাছের পরিচিত জায়গা: খোকসা বাসস্ট্যান্ড থেকে কয়েকশ গজ দূরে, খোকসা বাজারসংলগ্ন গড়াই নদীর তীরে, কালীবাড়ি মহল্লা, খোকসা, কুষ্টিয়া।।

খোকসা কালীবাড়ি-এ কোন দেবদেবীর পূজা হয়?

এখানে পূজিত দেবদেবী: কালী।