মূল বিষয়বস্তুতে যান
বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির, গৌরনদী উপজেলা, বরিশাল
যাচাইকৃত
1

বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির, গৌরনদী উপজেলা, বরিশাল

Barthi Sree Sree Tara Mayer Mandir

প্রতিষ্ঠিত1996১০০বার দেখা হয়েছে
দিকনির্দেশনা

দর্শনের আগে

গৌরনদী উপজেলা, বরিশাল

তথ্য সর্বশেষ হালনাগাদ ১ নভে ২০২৬

বিবরণ

প্রায় সাড়ে চার শ বছরের পুরোনো বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দিরটি ভক্তদের কাছে দক্ষিণ এশিয়ার মনোমুগ্ধকর ও শৈল্পিক স্থাপনার এক অনন্য নিদর্শন এবং পবিত্র স্থান হিসেবেই পরিচিত। বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলায় ঐতিহ্যবাহী এ মন্দিরটি স্থাপিত। স্থানীয় সূত্রে জানা গেছে, এ মন্দিরকে কেউ বলেন বার্থী কালীবাড়ি, কেউ বলেন বার্থী তারা মায়ের মন্দির। বার্থী তারা মায়ের মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা খালে একসময় ভরা যৌবন ছিল। ভক্তরা এই খালে স্নান করে বিপদ মুক্তির আশা করতেন। সম্প্রতি সরেজমিন দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের সম্প্রসারণের কারণে মন্দিরের কিছু জায়গা রাস্তায় চলে গেছে। বার্থী কালীমন্দির কমপ্লেক্সের আধুনিকায়ন করা হয়েছে। কাজটি করেছেন মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার এবং বিজয় কৃষ্ণ দে। তাঁদের চেষ্টায় মন্দিরটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। মন্দিরের মূর্তিগুলো শ্বেত পাথরের দ্বারা নির্মিত।

মন্দির কর্তৃপক্ষ জানায়, মূর্তিগুলো ভারতের জয়পুরের একটি নামকরা শিল্পপ্রতিষ্ঠানের শিল্পীরা এক বছর সময় নিয়ে তৈরি করেছেন। বর্তমানে এখানে তিনজন পুরোহিত রয়েছেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্তনু ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছর পূজার সময় এখানে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন। তা ছাড়া, ভারত, নেপাল, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভক্ত ও দর্শনার্থীরা মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসেন।

ইতিহাস

জনশ্রুতি আছে, হিমালয় পর্বত কিংবা কানাডা থেকে আসা কোনো এক সন্ন্যাসী মায়ের এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রাগৈতিহাসিক যুগে হিমালয় পর্বত থেকে সাধু-সন্ন্যাসীরা আসতেন এখানে। ওই সময় বার্থী গ্রামটি ছিল একটা তীর্থস্থান। আর্য যুগ থেকে বার্থী গ্রাম ছিল ব্রাহ্মণদের আবাসভূমি। সেই যুগে এখানে ৩৬৫টি ঘর ছিল, যেখানে ব্রাহ্মণেরা থাকতেন, ছিল বহু দেব-দেবী। পরবর্তী সময়ে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তৎকালীন জমিদার ভূপতিমোহন বকসি মন্দিরটি সংস্কার করেন। এরপর বিভিন্ন সময় মন্দিরটির আধুনিকায়নের কাজ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কীভাবে যাবেন

১. ঢাকা থেকে:

  • বাসের নাম: সাকুরা পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, গ্রীন লাইন, এনা ট্রান্সপোর্ট, গোল্ডেন লাইন, এবং শ্যামলী পরিবহন

  • রুট বিবরণ: ঢাকার সায়দাবাদ, গাবতলী বা গুলিস্তান বাস টার্মিনাল থেকে বরিশাল বা কুয়াকাটাগামী যেকোনো বাসে উঠুন। বাসটি পদ্মা সেতু পার হয়ে গৌরনদীর উপর দিয়ে যাবে। সুপারভাইজারকে আগেই বলে রাখবেন যেন আপনাকে "গৌরনদীর বার্থী বাসস্ট্যান্ড"-এ নামিয়ে দেয়। বাসস্ট্যান্ড থেকে বার্থী বাজারের ভেতর দিয়ে মাত্র ২ মিনিট হেঁটে সরাসরি মন্দিরে পৌঁছানো যায়।

২. বরিশাল থেকে:

  • যানের নাম: লোকাল/ডাইরেক্ট বাস (যেমন: উজিরপুর-গৌরনদী লোকাল), থ্রি-হুইলার (মাহিন্দ্রা বা সিএনজি)।

  • রুট বিবরণ: বরিশাল শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে গৌরনদী বা ভূরঘাটাগামী যেকোনো লোকাল বা ডাইরেক্ট বাসে উঠুন। এছাড়া নথুল্লাবাদ থেকে সরাসরি বার্থী বাজারের মাহিন্দ্রা বা সিএনজি পাওয়া যায়। বরিশাল শহর থেকে উত্তর দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে প্রায় ৪০ কিলোমিটার পথ পেরিয়ে "বার্থী বাসস্ট্যান্ড"-এ নামুন। সেখান থেকে হেঁটে ১-২ মিনিটেই মন্দিরে চলে যেতে পারবেন।

দেবতাগণ

ভ্রমণ তথ্য

প্রবেশ মূল্যফ্রি
পার্কিংআছে
শৌচাগারআছে
খাবার জলআছে
থাকার ব্যবস্থানিকটে
ফটো অনুমতিহ্যাঁ
জুতা রাখার ব্যবস্থা
হুইলচেয়ার সুবিধা
যাওয়ার সেরা সময়দৈনিক দর্শনের সময়: প্রতিদিন সকাল ৬:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা (অন্নভোগের পূর্ব পর্যন্ত) এবং বিকেল ৪:০০ টা থেকে রাত ৮:৩০ টা (সন্ধ্যা আরতির সময়) মন্দিরে দর্শনের সবচেয়ে উপযুক্ত সময়।বিশেষ উৎসব ও উৎসবমুখর সময়: প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত বার্ষিক দীপাবলী ও শ্যামা পূজা (কালী পূজা) এবং মা তারা দেবীর বাৎসরিক প্রতিষ্ঠা উৎসবের সময় এখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। উৎসবের এই দিনগুলোতে মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও আলোকসজ্জা দেখার মতো হয়।

অবস্থান ও মানচিত্র

দিকনির্দেশনা পান ↗

ঢাকা - বরিশাল মহাসড়ক (বার্থী বাজার সংলগ্ন), বার্থী বাজার, গৌরনদী উপজেলা, বরিশাল

এলাকাগৌরনদী উপজেলা, বরিশাল
পাড়া/মহল্লাবার্থী বাজার
রাস্তাঢাকা - বরিশাল মহাসড়ক (বার্থী বাজার সংলগ্ন)
কাছের স্থানবার্থী বাসস্ট্যান্ড অথবা বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়
পোস্ট কোড8230
প্লাস কোড26P5+5M Barthi

যে উৎসবগুলো এখানে হয়

মতামত

এখনো কোনো উত্তর নেই

এই বিষয়ে প্রশ্ন করুন →

এই প্রোফাইলটি ৯০% সম্পূর্ণ

সম্পূর্ণ করতে সাহায্য করুন

তথ্য সর্বশেষ হালনাগাদ ১ নভে ২০২৬

এই তথ্য কি সঠিক?

স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন

আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।

আবেদন করুন
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন

নিবেদিত স্বেচ্ছাসেবক আবেদন স্বেচ্ছাসেবক ড্যাশবোর্ড থেকে করা যায়।

যোগাযোগ

ফোন01965539676
ইমেইল[email protected]

খোলার সময়

এখনো খোলার সময় যোগ করা হয়নি।

অ্যাপে এই মন্দির

মন্দিরটি সঙ্গে রাখুন, এক ছোঁয়ায় আবার খুঁজে পান।

  • সেভ করুন, গেলে চেক-ইন করুন
  • আরতি আর প্রসাদের সময় এক নজরে
  • দৈনিক পঞ্জিকা ও উৎসবের বার্তা
ডাউনলোড করুনGoogle Play

সাধারণ প্রশ্ন

বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির কোথায়?

বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির-এর ঠিকানা: ঢাকা - বরিশাল মহাসড়ক (বার্থী বাজার সংলগ্ন), বার্থী বাজার, গৌরনদী উপজেলা, বরিশাল।

বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির-এর কাছে পরিচিত জায়গা কোনটি?

সবচেয়ে কাছের পরিচিত জায়গা: বার্থী বাসস্ট্যান্ড অথবা বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়।

বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির-এ কোন দেবদেবীর পূজা হয়?

এখানে পূজিত দেবদেবী: কালী।

বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির-এ কোন কোন উৎসব পালিত হয়?

এখানে পালিত উৎসব: শারদীয় দুর্গাপূজা।