মূল বিষয়বস্তুতে যান
সব দেবদেবী

শনি দেব

শনি দেব-এর সঙ্গে যুক্ত যাচাইকৃত MandirBD মন্দির প্রোফাইল ফিল্টার করুন।

৫টি মন্দিরশনিবারকালোকাক
শনি দেব

এক নজরে

পরিচয়

বাহন

কাক

অস্ত্র

রাজদণ্ড, ত্রিশূল, কুড়াল

পূজা ও উপাসনা

পূজার দিন

শনিবার

পবিত্র রঙ

কালো

পৌরাণিক কাহিনি

শনি হিন্দুধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর (সূর্যদেবের স্ত্রী ও দেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার ছায়া থেকে সৃষ্ট দেবী ছায়া) পুত্র, এজন্য তাকে ছায়াপুত্র-ও বলা হয়। শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময়, তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পত্নী ধামিনী বা মান্দা শনিদেবকে অভিশাপ দিলেন, আমার দিকে তুমি ফিরেও চাইলে না। এরপর থেকে যার দিকে চাইবে, সে-ই ভস্ম হয়ে যাবে। কোনো কোনো মতে মনে করা হয় যে এটি মঙ্গলদোষের প্রভাবে হয়েছে। মধ্যযুগীয় গ্রন্থ মতে শনি হলেন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন। কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য নয়। শনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান।

তিনি মহাদেব হতে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য, কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি।

মন্ত্র

ওঁ শং শনৈশ্চরায় নমঃ

এখনো কোনো উত্তর নেই

এই বিষয়ে প্রশ্ন করুন →

মন্দির ডিরেক্টরি

শনি দেব-এর মন্দিরসমূহ

শনি দেব-এর সঙ্গে যুক্ত যাচাইকৃত MandirBD মন্দির প্রোফাইল ফিল্টার করুন।

৫টি তালিকাভুক্ত

খুঁজুন ও ফিল্টার করুন

স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন

আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।

আবেদন করুন

সাধারণ প্রশ্ন

শনি দেব-এর সঙ্গে সংশ্লিষ্ট মন্দির কীভাবে নির্ধারিত হয়?

কোনো মন্দিরের যাচাইকৃত আরাধনা, বিগ্রহ, উপাসনা বা কমিউনিটি তথ্যের অংশ হলে MandirBD সেটিকে শনি দেব-এর সঙ্গে যুক্ত করে।

MandirBD কি শনি দেব-এর আধ্যাত্মিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে?

তথ্য থাকলে পেজে শনি দেব-এর বর্ণনা, পৌরাণিক কাহিনি, পূজা প্রেক্ষাপট, উৎসব ও সংশ্লিষ্ট মন্দির লিংক থাকে।

দেবদেবীর তথ্য আপডেট করা যায়?

হ্যাঁ। স্বেচ্ছাসেবক ও মডারেটররা রিভিউয়ের পর দেবদেবীর বর্ণনা, সংশ্লিষ্ট মন্দির লিংক ও সহায়ক তথ্য উন্নত করতে পারেন।