মূল বিষয়বস্তুতে যান
ইলা ঘোষ: এক অদম্য নারী প্রকৌশলীর গল্প
তথ্য উপাত্ত

ইলা ঘোষ: এক অদম্য নারী প্রকৌশলীর গল্প

দদেব দেবাশীষ
১৫ আগস্ট ২০২৬
১ মিনিট পড়া
০

১৯৪৭-এর বাংলায় নারীদের জন্য উচ্চশিক্ষাই যখন ছিল কঠিন বাস্তবতা, তখন ইঞ্জিনিয়ারিং পড়া ছিল যেন আকাশকুসুম কল্পনা। সেই সময় মাত্র ১৬ বছর বয়সে জিপ চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া মাদারীপুরের মেয়ে ইলা ঘোষ প্রবল জেদ ও সাহসকে সঙ্গী করে বেছে নেন প্রকৌশল শিক্ষাকে।

তাঁরই উদ্যোগ ও নেতৃত্বে ১৯৬৫ সালে মাত্র ১২ জন শিক্ষক, ৭০ জন ছাত্রী ও ২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট—নারী কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান।

দেশের প্রথম নারী ইঞ্জিনিয়ার, প্রথম বিদেশফেরত নারী ইঞ্জিনিয়ারিং শিক্ষানবিশ এবং নারী কারিগরি শিক্ষার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইলা ঘোষ ছিলেন সত্যিই এক অদম্য ও সাহসী নারী।

মতামত দিন

মতামত দিতে লগইন করুন।

0 টি মতামত

কোনো মতামত নেই। প্রথম মন্তব্য করুন!