ha
সনাতন ধর্ম সম্পর্কে আপনি কি জানেন?
Emon Dev Nathলেখক· জিজ্ঞাসিত ৬ নভে ২০২৬
Emon Dev Nathলেখক· জিজ্ঞাসিত ৬ নভে ২০২৬
ha
‘সনাতন’ শব্দের অর্থ শাশ্বত, চিরন্তন বা অপরিবর্তনীয়। এটি কোনো জাতিবাচক শব্দ নয়; বরং প্রাণিমাত্রের ধর্মই হলো সনাতন। বিষয়টি বুঝতে তিনটি বিষয় জানা দরকার— ১. নতুন: যা আগে ছিল না, বর্তমানে পাওয়া গেছে। ২. পুরাতন: যা বর্তমানে নতুন, কিন্তু কিছুদিন পর জীর্ণ হয়ে যায়। ৩. সনাতন: যা নতুন বা পুরাতন নয়, বরং শাশ্বত ও চিরন্তন (যেমন— মূল প্রকৃতি, আত্মা ও পরমাত্মা)। যেমন, চুম্বকের ধর্ম আকর্ষণ করা ও সূর্যের ধর্ম আলো দেওয়া—এগুলো আগেও যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও একই থাকবে; এর কোনো পরিবর্তন বা বিনাশ হয় না। তাই যে ধর্মের কখনো বিনাশ বা পরিবর্তন হয় না, সেটিই সনাতন ধর্ম। এটি মানবতার ধর্ম। বেদে বলা হয়েছে, “কৃন্বন্তো বিশ্বমার্যম্” (বিশ্বের সকলকে শ্রেষ্ঠ করো) এবং “মনুর্ভব জনয়া দৈব্যম্ জনম্” (ঋগ্বেদ ১০।৫৩।৬— প্রকৃত মানুষ মননশীল হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোলো)। এবার ধর্ম বিষয়ে আলোকপাত করা যাক।