মূল বিষয়বস্তুতে যান

১৮ আশ্বিন ১৪৩৩

আজকের বাংলা তারিখ — ১৮ আশ্বিন ১৪৩৩

আজকে বাংলায় কত তারিখ? বাংলাদেশের সরকারি বাংলা তারিখ, সনাতনী পঞ্জিকার তারিখ, বিক্রম সংবৎ ও ইংরেজি তারিখ — সবই এক জায়গায় দেখুন।

আজকের তারিখ চার পঞ্জিকায়

সনাতনী তারিখ
১৫ আশ্বিন ১৪৩৩
সরকারি বাংলা তারিখ
১৮ আশ্বিন ১৪৩৩
বিক্রম সংবৎ
২০৮৩
ইংরেজি তারিখ
৩ অক্টোবর, ২০২৬
বার
শনিবার

আজকের ধর্মীয় তথ্য

তারিখের সঙ্গে আজকের তিথি ও সূর্যের সময় এক নজরে দেখুন।

তিথি
কৃষ্ণ সপ্তমী
পক্ষ
কৃষ্ণপক্ষ
তিথি শেষ
সকাল ৮:৩০
সূর্যোদয় – সূর্যাস্ত
ভোর ৫:৫০ – বিকেল ৫:৪৩
আজকের বিস্তারিত পঞ্জিকা দেখুন

কেনো দুইটি বাংলা তারিখ?

বাংলাদেশে আজ দুই ধরনের বাংলা তারিখ প্রচলিত — একটি সরকারি সংশোধিত বর্ষপঞ্জির, অন্যটি সনাতনী পঞ্জিকার। সরকারি তারিখ একটি স্থির সৌর ক্যালেন্ডার, যেখানে ১৯৬৬ সালের সংস্কারে প্রথম পাঁচ মাস ৩১ দিন ও বাকি মাস ৩০ দিন করে নির্ধারণ করা হয় এবং পহেলা বৈশাখ প্রতি বছর ১৪ এপ্রিলে স্থির থাকে।

অন্যদিকে সনাতনী পঞ্জিকা প্রকৃত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার উপর নির্ভরশীল। এখানে মাস বদলায় সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশের (সংক্রান্তি) সময়ে, নির্দিষ্ট দিনসংখ্যায় নয়। ফলে প্রতিটি মাসের দৈর্ঘ্য সামান্য কম-বেশি হয় এবং তারিখ প্রকৃত আকাশের অবস্থানের সঙ্গে মিলে চলে।

এই দুই পদ্ধতির ভিত্তি আলাদা বলে সরকারি ও সনাতনী তারিখের মধ্যে সাধারণত এক থেকে দুই দিনের পার্থক্য থাকে। ধর্মীয় ব্রত, পূজা ও তিথি নির্ণয়ে সনাতনী পঞ্জিকা অনুসরণ করা হয়, আর দৈনন্দিন ও দাপ্তরিক কাজে সরকারি তারিখ ব্যবহৃত হয়। MandirBD দুটোই পাশাপাশি দেখায় যাতে কোনো বিভ্রান্তি না থাকে।

সাধারণ প্রশ্ন

আজকে বাংলায় কত তারিখ — সরকারি না সনাতনী?

MandirBD দুটোই দেখায়: বাংলাদেশের সরকারি সংস্কারকৃত বাংলা তারিখ এবং সূর্য-সংক্রান্তি নির্ভর সনাতনী পঞ্জিকার তারিখ, যা সাধারণত এক-দুই দিন আলাদা হয়।

বাংলাদেশে সরকারিভাবে কোন বাংলা তারিখ অনুসরণ করা হয়?

বাংলাদেশে সরকারি কাজে বাংলা একাডেমির সংশোধিত বর্ষপঞ্জি অনুসরণ করা হয়, যেখানে পহেলা বৈশাখ ১৪ এপ্রিলে স্থির এবং মাসের দৈর্ঘ্য নির্দিষ্ট।

ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ কীভাবে বের করব?

MandirBD পঞ্জিকায় যেকোনো ইংরেজি তারিখ নির্বাচন করলে সেই দিনের সনাতনী, সরকারি বাংলা, বিক্রম সংবৎ ও গ্রেগরিয়ান তারিখ একসঙ্গে দেখা যায়।