মাগুরা শহর থেকে প্রায় ১ কিলোমিটার পূর্বদিকে নবগঙ্গা নদীর দক্ষিণ তীরে সাতদোহা গ্রাম ও শ্মশানঘাট সংলগ্ন এই আশ্রমটি অবস্থিত।

সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম, মাগুরা সদর উপজেলা, মাগুরা
Satdhoha Nyanga Baba Ashram
দর্শনের আগে
বিবরণ
ইতিহাস
মাগুরা শহরের পূর্বাংশে নবগঙ্গা নদীর তীরে সাতদোহা শ্মশান, ন্যাংটা বাবার আশ্রম ও মন্দির। নদীর তীরে জঙ্গলঘেরা শ্মশানভূমির লতাগুল্মতলে একদিন পরিধেয়বিহীন এক সাধক পুরুষের আবির্ভাব লক্ষ্য করে স্থানীয় লোকজন বিস্মিত হন। পরবর্তীতে তারা জানতে পারে গাংনালিয়া শ্মশান থেকে তিনি এখানে এসেছেন। ক্রমশঃ এই সাধক পুরুষের নানা অলৌকিক ক্ষমতা ও আধ্যাত্মিক গুণাবলীর পরিচয় চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ভক্ত সম্প্রদায়ের আগমণ ঘটতে থাকে এখানে। বাকসিদ্ধ মহাপুরুষ হিসেবে ধর্ম, বর্ণ নির্বিশেষে স্থানীয় জনমনে পরম শ্রদ্ধার আসনে অভিষিক্ত আজীবন অকৃতদার এই সাধক পুরুষের নাম জীতেন্দ্র নাথ চক্রবর্তী। নড়াইল জেলার ভবানীপুর গ্রামে ১২৯৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বেনীমাধব চক্রবর্তী, মাতা পূর্ণ সুন্দরী দেবী। অনেকেই তাঁর জন্মস্থান যশোর জেলার অভয়নগর থানার কথা বলে থাকেন, যা সঠিক নয়। গৌরবর্ণ শ্মশ্রুগুস্ফবিহীন সোনালী চুলের সুদর্শন এই সাধক পুরুষ বিনা পরিধেয় জীবন কাটিয়েছেন। যারা তাঁকে কাছ থেকে দেখেছেন তাদের অনেকে জানিয়েছেন তিনি ভাষায় কোন অভিব্যক্তি প্রকাশ করতেন না। তাঁর যা কিছু প্রকাশ তা আকার ইঙ্গিতে বুঝে নিতো ভক্ত সম্প্রদায়। জানা যায়, ফটিক চন্দ্র দাস নামক ধর্মপ্রাণ ব্যক্তি ০.৮৬ একর জমি ন্যাংটা বাবার আশ্রমের জন্য দান করেন। সনাতন ধর্মীয় বিভিন্ন পার্বন উপলক্ষ্যে এখানে অগণিত ভক্তের নিত্য সমাগম হয়। তারা পঞ্চবটি তরুমুল হতে ধূলিকনা সংগ্রহ করে পরম শ্রদ্ধাভরে আস্বাদন করেন বা মস্তকোপরি ধারণ করেন রোগ মুক্তি বা মনোবাসনা পূরণের আশায়। ন্যাংটা বাবার আশ্রমে নিত্য পূজার্চনা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নে অন্নভোগ আর সন্ধ্যারাতে ফলাহারের আয়োজন হয়। পঞ্চবটীর শ্যামল ছায়ায় নবগঙ্গা নদীর তীরে এই আশ্রমের স্নিগ্ধতা মানব চিত্তকে ক্ষণিকের জন্য হলেও প্রাত্যহিকতার টানাপোড়েন আর মোহবন্ধন থেকে মুক্তি দিতে পারে। এই মহান সাধক পুরুষ বাংলা ১৩৭০ সালের ৩০ শে বৈশাখ মঙ্গলবার আসনে উপবিষ্ট অবস্থায় অগণিত ভক্তকুলকে অশ্রু সাগরে ভাসিয়ে দেহত্যাগ করেন। এখানেই তাকে সমাহিত করা হয়। সরকারী অনুদানে ও স্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে মন্দির পাকা গৃহে পরিনত হয়েছে। এখানে একটি নাট মন্দির তৈরী হয়েছে। এছাড়াও অনেক শিষ্যসহ ন্যাংটা বাবার সমাধি পাকাকরণ করা হয়েছে এবং শ্মশানের প্রাচীণ বটবৃক্ষ ও আম্রকুঞ্জ আজো বিদ্যমান। মন্দিরে রাধা গোবিন্দের নিত্যভোগ হয়। আষাঢ় মাসে রথযাত্রা হয় এবং রথকে ঘিরে বিরাট মেলা বসে।
ভ্রমণ তথ্য
অবস্থান ও মানচিত্র
দিকনির্দেশনা পান ↗মাগুরা সদর উপজেলা, মাগুরা
এই মন্দিরের কোনো অনুষ্ঠানের খবর জানেন?
এই মন্দিরের অনুষ্ঠানের খবর জানাতে সাইন ইন করুন।
গ্যালারি
এখনও কোনো ছবি নেই
এই মন্দিরের প্রথম ছবিটি আপনি যুক্ত করুন।
ভিডিও
সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম | Satdoha Ashrom | Nangta Babar Ashrom | Magura | মাগুরার আশ্রম
যে উৎসবগুলো এখানে হয়
মতামত
এখনো কোনো উত্তর নেই
এই বিষয়ে প্রশ্ন করুন →এই প্রোফাইলটি ৬০% সম্পূর্ণ
সম্পূর্ণ করতে সাহায্য করুনতথ্য সর্বশেষ হালনাগাদ ৭ নভে ২০২৬
এই তথ্য কি সঠিক?
স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
আমাদের ডিজিটাল ঐতিহ্য রক্ষায় সাহায্য করুন। আপনার এলাকার মন্দিরের তথ্য, ছবি বা পঞ্জিকা আপডেট করে আমাদের সাথে যুক্ত হোন।
পয়েন্ট দেওয়ার আগে আপনি মন্দিরে বা মন্দিরের ২০০ মিটারের মধ্যে আছেন কিনা নিশ্চিত করতে লোকেশন প্রয়োজন।
নিবেদিত স্বেচ্ছাসেবক আবেদন স্বেচ্ছাসেবক ড্যাশবোর্ড থেকে করা যায়।
খোলার সময়
এখনো খোলার সময় যোগ করা হয়নি।
অ্যাপে এই মন্দির
মন্দিরটি সঙ্গে রাখুন, এক ছোঁয়ায় আবার খুঁজে পান।
- সেভ করুন, গেলে চেক-ইন করুন
- আরতি আর প্রসাদের সময় এক নজরে
- দৈনিক পঞ্জিকা ও উৎসবের বার্তা
ভ্রমণ তথ্য
অবস্থান ও মানচিত্র
দিকনির্দেশনা পান ↗মাগুরা সদর উপজেলা, মাগুরা
এই এলাকার অন্যান্য মন্দির
সাধারণ প্রশ্ন
সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম কোথায়?
সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম-এর ঠিকানা: মাগুরা সদর উপজেলা, মাগুরা।
সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম-এ কোন কোন উৎসব পালিত হয়?
এখানে পালিত উৎসব: শ্রীশ্রী কাত্যায়নী পূজা।



